Academic and Holiday Schedule: 9 March – 25 March 2026
EXIM BANK AGRICULTURAL UNIVERSITY BANGLADESH
স্মারক নং: ইবিএইউবি/রে-৩./৩৭২/২০২৬/০৯৫
তারিখ: মার্চ ০৮, ২০২৬ ইং
নোটিশ
অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্র (স্মারক নং-০৭.০০.০০০০.০৭৮.৯৯.০০১.২০২২-৬২, তারিখ: ০৮ মার্চ ২০২৬) মোতাবেক বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে আগামী ০৯ মার্চ ২০২৬ইং তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত তারিখ (২৫ মার্চ ২০২৬ইং) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম (একাডেমিক ও প্রশাসনিক) বন্ধ থাকবে। উল্লেখ্য যে, ২৬ মার্চ ২০২৬ইং তারিখের কার্যক্রম কমিটি কর্তৃক যথারীতি চলবে। (ঈদুল ফিতর উপলক্ষে পূর্বে দেয়া ছুটির নোটিশ বাতিল করা হলো)
কর্তৃপক্ষের নির্দেশক্রমে,
(মোঃ শিহাব উদ্দিন)
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
Holding Number : 69-69/1, Boro Indara Moor, Chapainawabganj,
Telephone –PABX:02-588893525-29
Web : www.ebaub.edu.bd9
E-mail: info@ebaub.edu.bd
