EBAUB Vice-Chancellor Delivers Message on National Revolution and Solidarity Day 2026

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের বাণী

চাঁপাইনবাবগঞ্জ, ৭ নভেম্বর ২০২৬: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (EBAUB)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সফিকুল বারী এক বিশেষ বাণী প্রদান করেছেন।

বাণীতে তিনি ৭ নভেম্বরকে বাংলাদেশের জাতীয় জীবনের একটি অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ এবং দেশপ্রেমিক সেনা-জনতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ভাইস-চ্যান্সেলর তাঁর বাণীতে উল্লেখ করেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য কেবল রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি জাতীয় আত্মমর্যাদা, বহুদলীয় গণতন্ত্র এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনের চেতনার সঙ্গে সম্পৃক্ত।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি, গ্রামীণ অর্থনীতি ও শিক্ষা খাতের উন্নয়নে গৃহীত উদ্যোগের কথা স্মরণ করেন। বিশেষ করে '১৯ দফা কর্মসূচি', খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

বাণীতে তিনি আরও উল্লেখ করেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষিশিক্ষা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দেশের কৃষি ও উৎপাদনমুখী অর্থনীতির উন্নয়নে কাজ করে যাচ্ছে।

পরিশেষে তিনি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও কৃষিভিত্তিক গবেষণাকে কাজে লাগিয়ে একটি ক্ষুধামুক্ত, স্বাবলম্বী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকল দেশবাসীকে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।


প্রফেসর ড. মোঃ সফিকুল বারী

ভাইস-চ্যান্সেলর

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (EBAUB)

কল্যাণ কামনা করেন।


Back to News