Vice-Chancellor Congratulates and Extends Greetings to the Newly Elected Chairman of the Board of Trustees (BoT)

বিওটি এর নবনির্বাচিত চেয়ারম্যানকে উপাচার্যের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন

বিওটি এর নবনির্বাচিত চেয়ারম্যানকে উপাচার্যের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন


সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান জনাব কাজি শায়রুল হাসান এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (EBAUB)-এর নবগঠিত বোর্ড অব ট্রাস্টিজ (BoT) এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ সফিকুল বারী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ উপলক্ষে মাননীয় উপাচার্য মহোদয় ঢাকাস্থ সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর প্রধান কার্যালয়ে চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান অগ্রগতি সম্পর্কে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মাননীয় চেয়ারম্যান মহোদয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও উন্নয়নে তাঁর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করা হয় এবং তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক উন্নয়নের ধারা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ধন্যবাদান্তে-

জনসংযোগ বিভাগ

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (EBAUB)

৬৯-৬৯/১, বড় ইন্দারা মোড়, চাঁপাইনবাবগঞ্জ, ফোনঃ ০৭৮১-৫৩৫২৫-২৯



Back to News