শোকবার্তা

শোকবার্তা

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী সুপমী দত্ত (রেজি. নং: AECA2022000035) আজ রাত আনুমানিক ২:৫০ মিনিটে পরলোকগমন করেছেন।

তার এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য মহান সৃষ্টিকর্তা তাদের দান করুন।



কর্তৃপক্ষের নির্দেশক্রমে

প্রফেসর ড. মোঃ জিয়াউল আহসান

ক্যাপ্টেন (অব.), বিএন

রেজিস্ট্রার

Back to News