Bangla New Year 1433 Celebration Held at EXIM Bank Agricultural University Bangladesh
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ বাংলা নববর্ষ-১৪৩৩ বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ বাংলা নববর্ষ-১৪৩৩ বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
অদ্য এপ্রিল ১৪, ২০২৬ ইং তারিখে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর ক্যাম্পাসে বাংলা নববর্ষ-১৪৩৩ বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে র্যালি, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: সফিকুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব) বিএন প্রফেসর ড. মোঃ জিয়াউল আহসান। এই বর্ষবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
মাননীয় উপাচার্য মহোদয় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে বলেন, বাংলা নববর্ষ আমাদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল ধারক। এটি আমাদের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। বিশেষ করে কৃষিনির্ভর অর্থনীতি ও গ্রামীণ জনপদের সঙ্গে এই উৎসবের রয়েছে নিবিড় সম্পর্ক। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগেও আমাদের লোকজ কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধন্যবাদান্তে,
(মো: আব্দুর রহিম)
সিনিয়র সহকারী লাইব্রেরিয়ান ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
