Student of EXIM Bank Agricultural University Bangladesh Honored for Receiving Japanese Government (MONBUKAGAKUSHO) Scholarship
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থী জাপানিজ সরকারি (MONBUKAGAKUSHO) স্কলারশিপ প্রাপ্তিতে সংবর্ধিত
তারিখঃ মার্চ ৩০, ২০২৬ ইং
"এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ"-এর কৃষি অনুষদের ১৬তম ব্যাচের শিক্ষার্থী নিহারিকা দাস জাপানিজ সরকার কর্তৃক (MONBUKAGAKUSHO) স্কলারশিপে মনোনীত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ।"
অদ্য মার্চ ৩০, ২০২৬ ইং দুপুর ১২:০০ ঘটিকায় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর অডিটোরিয়ামে কৃষি অনুষদের ১৬তম ব্যাচের শিক্ষার্থী নিহারিকা দাস জাপানিজ সরকার কর্তৃক (MONBUKAGAKUSHO) স্কলারশিপে কাগোশিমা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে মনোনীত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ সফিকুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম এবং রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব) বিএন প্রফেসর ড. মোঃ জিয়াউল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডীন ড. মোঃ মাহাবুবুর রহমান।
উপাচার্য মহোদয় বলেন, "আমাদের শিক্ষার্থীরা আজ দেশের সীমা অতিক্রম করে আর্ন্তজাতিক পরিসরে নিজেদের মেধার পরিচয় দিচ্ছে। এই সাফল্য শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, সমগ্র জাতির জন্য গৌরবের। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের মেধাবী এই শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণা সম্পন্ন করে দেশে ফিরে আসবে এবং জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।"
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সকল শিক্ষকসহ ছাত্র-ছাত্রীবৃন্দ।
ধন্যবাদান্তে,
(মো: আব্দুর রহিম)
সিনিয়র সহকারী লাইব্রেরিয়ান
ও
জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
