EBAU Vice-Chancellor Expresses Deep Condolences on the Passing of Eminent Educationist Dilara Hafiz

বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে ইবিএইউবি উপাচার্যের গভীর শোক প্রকাশ

শোকবার্তা


তারিখঃ মার্চ ২৯, ২০২৬ ইং


জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: সফিকুল বারী। শোকবার্তায় উপাচার্য মহোদয় বলেন, দিলারা হাফিজ ছিলেন দেশের শিক্ষা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শিক্ষার বিস্তার ও মানোন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও গুণী শিক্ষাবিদকে হারালো, যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। উল্লেখ্য, মরহুমা দিলারা হাফিজ মার্চ ২৮, ২০২৬ ইং রোজ শনিবার স্থানীয় সময় সকাল ১১ টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


বার্তা প্রেরক,


(মো: আব্দুর রহিম)

সিনিয়র সহকারী লাইব্রেরিয়ান ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

Back to News